এই রাজ্য সরকার সব ক্ষেত্রে ব্যর্থ, বললেন মুকুল রায় - The News Lion

এই রাজ্য সরকার সব ক্ষেত্রে ব্যর্থ, বললেন মুকুল রায়




দি নিউজ লায়ন ; এই রাজ্য সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। মানুষ এদের হাত থেকে মুক্তি চাইছে। পূর্ব বর্ধমানের সাতগেছিয়া এমনই কথা বলেন, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। তিনি বলেন পরিবর্তন হবেই। জোর করে ক্ষমতা ধরে রাখা যায়না।২০০৯ সালে বুদ্ধবাবুও পারেন নি।একবছর আগেই তৃণমূল সরকার পড়ে যেত।শুধু ওদের পাঁচবছর শেষ করতে দিয়েছেন অমিতজি। সবে মাত্র বিজেপি কয়েকজন যোগ দিয়েছে।


 আগামীদিনে অনেকে  আরো দেবেন। তিনি বলেন তৃণমূল আর দল নেই।ভাবতেও লজ্জা হয়। সিঙ্গুর প্রসঙ্গে তিনি বলেন, সিঙ্গুর নিয়ে মমতা ব্যানার্জীকে ভাবতে হবে না।রাজ্যে যে নতুন সরকার আসবে তারাই ভাববে।


 এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগদান করা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু সহ বিজেপির জেলা নেতৃত্ব। জেলা থেকে এক সাংসদ ও দুই বিধায়কের বিজেপিতে যোগ দেবার পর এই প্রথম জেলায় এলেন মুকুল রায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.